জাতীয়

ডিআরইউয়ের সদস্যদের সহায়তায় তহবিল গঠনের আহ্বান

খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও পরিবারের সদস্যদের সহায়তার উদ্দেশ্যে বিশেষ সহায়তা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।

অর্থ ছাড়া জনকল্যাণমূলক সংগঠন চালানো কষ্টকর— উল্লেখ করে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে সুযোগ থাকলে ডিআরইউকে সহায়তা করার চেষ্টা করব।

ঝুকিপূর্ণ এ পেশায় নিয়োজিতদের সহায়তায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বানও জানান ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সহায়তায় গ্রুপবিমার পাশাপাশি ও এর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা দেয়ার জন্য মোট ১ কোটি ও ৫০ লাখ টাকার দুটি এফডিআর করা হবে বলে জানান ডিআরইউ'র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।

এবার এ ভাতা দেওয়া হয়েছে ১২টি সাংবাদিক পরিবারের সদস্যদের। প্রতিমাসে তারা এক হাজার টাকা করে ভাতা পাবেন।

পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের 'শিক্ষা ভাতা' দিয়েছে সাংবাদিকদের সংগঠন ডিআরইউ।

সাংবাদিকদের সংগঠনটি এর প্রয়াত সদস্যদের পরিবারকে সহায়তার এ মহতি উদ্যোগ নেয়ায় কৃতজ্ঞতা জানান প্রয়াত সদস্যদের স্বজনরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ