জাতীয়

মহাসড়কে যানজটে নাজেহাল ঈদে ঘরমুখোরা

 মহাসড়কে যানজট
মহাসড়কে যানজট

ঈদের এখনো চার দিন বাকি তবে এরইমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েছে এ সড়কে চলাচলকারীরা।

মহাসড়কের গাজীপুরের চন্দ্রা পয়েন্টে চলমান সংস্কার কাজ এবং ঢাকামুখী গরুসহ ট্রাকের অতিরিক্ত চাপের ফলে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

এদিকে, টানা বৃষ্টিপাতে যশোরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

এছাড়া, দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ঢাকা-দিনাজপুর মহাসড়কের তিন কিলোমিটার রাস্তা।

একদিকে ঢাকামুখী গরু বোঝাই ট্রাকের দীর্ঘ সারি উল্টো পথে যাত্রীবাহী বাসের অতিরিক্ত চাপ। উত্তরবঙ্গের সঙ্গে সংযোগকারী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চিত্র এমনই স্থবির।

রোববার সকাল থেকেই চন্দ্রা থেকে গড়াই পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়। পরে এ যানজট বিস্তার লাভ করেছে টাঙ্গাইল পর্যন্ত।

এ মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম এলাকা চন্দ্রায় সংস্কার কাজ চলছে— যে কারণে এ এলাকা দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারছে না। যে কারণে বেড়েছে যাত্রী ভোগান্তি। পাশাপাশি এদিন সকাল থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে তাতেও যাত্রীদের জন্য সৃষ্টি হয়েছে বাড়তি বিড়ম্বনা।

বৃষ্টিতে যশোরের সড়ক মহাসড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এ অবস্থায় জীবনের ঝুকি নিয়েই শিকড়ের টানে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষ।

চলাচলের অনুপোযোগী দিনাজপুর-ঢাকা মহাসড়কের তিন কিলোমিটার রাস্তা। দিনাজপুর শহরের মেডিকেল কলেজের সামনের সামান্য রাস্তাটুকু পার হতে সময় লাগছে দু থেকে তিন ঘণ্টা। ছোট-বড় গর্তে ভরা সড়কটিতে ঘটছে নানা দুর্ঘটনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ