কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীতে রোববার বৃষ্টির মধ্যেই পশুর হাট জমে উঠেতে শুরু করেছে। বৃষ্টির মধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে পশু আসতে শুরু করেছে।
ভারত থেকে গরু কম আসায় বেশি দাম হাঁকছেন ব্যাপারীরা এমনটাই বলেছেন ক্রেতারা আর দাম অন্যবারের থেকে একটু বেশি হলেও তা স্বাভাবিক বলে মনে করছেন বিক্রেতারা।
অজ্ঞানপার্টিসহ বিভিন্ন সমস্যা থেকে ব্যাপারীদের রক্ষায় আইনশৃঙ্খলাবাহিনীর পাশাপাশি তৎপর রয়েছেন হাট ব্যবস্থাপনা কমিটি।
এদিকে হাটের পরিবেশ, ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে সোমবার থেকে কাজ শুরু করবে ৭টি ভ্রাম্যমাণ আদালত।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য প্রতিটি মুসলমান তার সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে পশু কোরবানী করেন। গাবতলীতে স্থায়ী পশুর হাটের পাশাপাশি রাজধানীর ঢাকা দক্ষিণ সিটিতে ১০টি ও উত্তর সিটি করপোরেশনে বসেছে ৬টি অস্থায়ী পশুর হাট। এরমধ্যেই আনুষ্ঠানিকভাবে বেচা-কেনা শুরু হয়েছে হাটগুলোতে।
জমে উঠেছে হাটগুলো—কোরবানীর পশুর দাম ভাল পাবেন বলে আশাবাদী ব্যাপারীরা।
হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করেছে বলে জানান, কমলাপুর গোপীবাগ, ব্রাদাস ইউনিয়নে অস্থায়ী হাট ব্যবস্থাপনা কমিটির পরিচালক ওয়ার্ড কাউন্সিলর এহসানুল হক কাউসার।
এছাড়া পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। রয়েছে র্যা ব ও পুলিশের কন্ট্রোল রুমের পাশাপাশি হাট মনিটরিংয়ে ওয়াচ টাওয়ার।