জাতীয়

নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন, আহ্বান খোকনের

 সাঈদ খোকন
সাঈদ খোকন

আসন্ন ঈদ-উল-আযহায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্ধারিত স্থানে পশু কোরবানি দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। সোমবার ঢাকা দক্ষিণের নগর ভবনে ঈদের প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ঝামেলামুক্তভাবে পশু কোরবানি এবং সহজেই বর্জ্য অপসারণের জন্য এবার ঢাকার বেশ কিছু স্থান নির্দিষ্ট করে দেয়া হয়েছে—উল্লেখ করে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেয়ার জন্য এরইমধ্যে সকল কাউন্সিলরের কাছে পৌঁছে দেয়া হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র বলেও জানান খোকন।

সেইসঙ্গে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

পরে সকালে দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তার বিষয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত জানান ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় জাপান সবসময় সহযোগিতা দিয়ে যাবে।

জায়গা অপ্রতুল হওয়ায় প্রতি বছরই বেশিরভাগ পশু কোরবানি করা হয় রাস্তার উপরে। কোরবানি হওয়ার পর যত্রতত্র ফেলে রাখা হয় এর বর্জ্য। নির্দিষ্ট সময়ের মধ্যে সিটি করপোরেশন এসব বর্জ্য অপসারণ করতে না পারলে দূষিত হয় পরিবেশ, গন্ধে নাকাল হয় নগরবাসী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ