জাতীয়

জার্মান-ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

পররাষ্ট্রমন্ত্রীরা
পররাষ্ট্রমন্ত্রীরা

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টেইনমায়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিউস এক যৌথ সফরে ঢাকা এসেছেন।

সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাদের স্বাগত জানান।

বিমানবন্দর থেকে জার্মান ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রী যান সাভারে সেখানে বংশী নদীতে নৌকায় চড়ে তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পর্যবেক্ষণ করেন।

সাভার থেকে ফিরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

বারিধারায় নির্মাণাধীন প্রথম ফ্রাঙ্কো-জার্মান যৌথ দূতাবাস ভবনের টপিং অফ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ভবনটির নির্মাণ কাজের কাঠামোগত অংশের কাজ সমাপ্তির প্রতীকী উদযাপন এটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ