দেশের মানুষের জন্যই রাজনীতি করি—নিজের জন্য নয় তাই বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র উপভোগ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সোমবার পত্রিকাটির সিনিয়র দুই সাংবাদিক সিমন টিসদাউল ও আনা রিদাউতের বাংলাদেশে গ্রহণ করা সাক্ষাৎকারটি পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের মৌলিক চাহিদা খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ এবং অধিকতর ভালো জীবনযাত্রা নিশ্চিত করার মধ্যদিয়ে সরকার মানুষকে সহায়তা করার চেষ্টা অব্যাহত রেখেছে।
এসময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন ক্ষুণ্ণ হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বলে জানান শেখ হাসিনা।