জমতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। গত দুই-একদিনের তুলনায় বাজারে ক্রেতা সমাগম বাড়লেও বৈরি আবহাওয়ার কারণে এখনো বিক্রি জমে উঠেনি। বৈরি আবহাওয়ার কারণে ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতারা।
ক্রেতারা বলেন, আগে গরু কিনে তার যত্ন নেওয়া কঠিন।
এছাড়া অন্যান্য বারের চেয়ে এবার পশুর দাম বেশি হওয়ায় আরো একটু বাজার দেখতে চাচ্ছেন তারা। লালন-পালনে বেশি খরচ হওয়ায় এবার পশুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে বলে জানান বেপারীরা।
এদিকে, বেপারিদের সুবিধার্থে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোরবানির হাটের ইজারাদার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: