জাতীয়

ভুয়া এনআইডি দিয়ে ১৪ হাজার সিম কেনার তথ্য উদঘাটন

নভেম্বর থেকে সিম নিবন্ধন শুরু

তারানা হালিম
তারানা হালিম

আগামী নভেম্বর থেকে মোবাইল সিম নিবন্ধন শুরু হবে—জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মোবাইল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শেষে এ কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, মোবাইলের মাধ্যমে অপরাধ করার প্রবণতা ঠেকাতে গ্রাহকদের এ সিম নিবন্ধন করতে হবে।

একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে ১৪ হাজার ১১৭টি মোবাইল সিম কার্ড কেনার তথ্য পাওয়া গেছে— উল্লেখ করে তিনি বলেন, দেশে সচল সিমের মধ্যে বর্তমানে মাত্র ২৫% অর্থাৎ ২৩ লাখ ৪৩ হাজার ৮০৭টি বৈধ।

এক ভোটার আইডি দিয়ে একাধিক সিম নিবন্ধন কিংবা ভূয়া ভোটার আইডি দিয়ে সিম নিবন্ধন বন্ধ করতে মোবাইল কোম্পানিগুলোকে জাতীয় পরিচয়পত্র প্রদানকারীদের সঙ্গে সমঝোদতা স্মারক করার তাগিদ দেন তিনি

গতকাল-সোমবার পর্যন্ত অপারেটররা গ্রাহকদের যে তথ্য দিয়েছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, এমন আরো ৩টি এনআইডি পাওয়া গেছে যেগুলোর বিপরীতে ১১ হাজার ৮৬৬, ১১ হাজার ৩২৮ ও ৬ হাজার ১৭৯টি সিমের নিবন্ধন রয়েছে এরমধ্যে বিভিন্ন অপারেটরের সিম রয়েছে।

এখন পর্যন্ত এনআইডির কাছে এক কোটি সিমের নিবন্ধন তথ্য জমা দিয়েছে মোবাইল অপারেটররা। এরমধ্যে গ্রামীণফোন ২২ লাখ, বাংলালিংক ২৩ লাখ ৫৫ হাজার, রবি ১৮ লাখ, টেলিটক ১৬ লাখ, এয়ারটেল ১৪ লাখ, সিটিসেল ৪ লাখ সিমের নিবন্ধন তথ্য জমা দিয়েছে। দেশে বর্তমানে চালু থাকা মোট ১২ কোটি ৮৭ লাখ সিমের বিপরীতে প্রায় ৮% সিমের তথ্য পাওয়া গেছে।

প্রতিমন্ত্রী বলেন, যে এক কোটি সিমের তথ্য জমা পড়েছে এর মধ্যে ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম সঠিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে আর বাকি ৭৫ লাখের ওপর সিম সঠিকভাবে নিবন্ধন করা হয়নি।

আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে সিম নিবন্ধনে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতি চালু করার কথা জানান তারানা হালিম। আর ১৬ ডিসেম্বর থেকে এ পদ্ধতি চূড়ান্তভাবে চালু হবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যাদের একাধিক সিম আছে তারা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, ২০১২ সালের আগে যেসব সিম নিবন্ধন করা হয়েছে সেসব সিমের মালিকানা নিশ্চিত করতে মোবাইল অপারেটররা গ্রাহকদের খুদে বার্তা পাঠাবে। এতে গ্রাহকের নাম, সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখের তথ্য জানতে চাওয়া হবে।

আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে এ নিবন্ধন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ