কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক। বর্জ্য অপসারণে কন্ট্রোলরুম খোলা হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার দুপুরে ঈদুল আযাহা উপলক্ষে ক্লেমন ও উত্তর সিটি করপোরেশন আয়োজিত জনসচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, কোরবানির বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণের জন্য সর্বাত্নক পরিকল্পনাগ্রহণ করা হয়েছে।
এছাড়াও নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেয়ার জন্য নগরবাসীর প্রতি আবারো আহবান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, কোরবানির বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণের জন্য নগরবাসীর মাঝে ১ লাখ ব্যাগ বিতরনের ব্যবস্থা করা হবে।
নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বর্জ্য অপসারণ করতে সিটি করপোরেশনের ১০ হাজার কর্মী প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।