জাতীয়

মেলার মাধ্যমে করদাতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে

করদাতারা
করদাতারা

গতবছরের চেয়ে এবার আয়কর মেলায় প্রায় ৩০% বেশি কর আদায় হয়েছে—একইসঙ্গে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণেও সক্ষম হয়েছে। সারাদেশে শুরু হওয়া সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা-২০১৫ এর সমাপনী দিনে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ড।

রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার শেষ দিনে মঙ্গলবার ছিল উপচে পড়া ভিড়। আয়কর দাতাদের সাগ্রহ উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল সরগরম।

মেলার মাধ্যমে করদাতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান।

নজিবুর রহমান বলেন, এ মেলার মাধ্যমেই করদাতা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। সারাবছরই আয়কর সেবা দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ সময় মেলার সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০১৬ সালের মধ্যেই নতুন আয়কর আইন পাস করা হবে। দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করতে হলে আয়কর প্রদানের বিকল্প নেই।

এ মেলার মাধ্যমেই জাতীয় রাজস্ব বোর্ড সম্পর্কে মানুষের ধারণা পাল্টে যাবে বলেও বিশ্বাস করেন আইনমন্ত্রী।

এদিকে, শেষ মুহূর্তে আয়কর জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় করদাতাদের। রাজস্ব বোর্ড স্বচ্ছ হলেও মেলার কোনো প্রয়োজন হবে না বলেও জানান করদাতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ