ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় নির্মাণাধীন ভবনের অংশ ধসে ২ জন ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বুধবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত হওয়া ব্যক্তিরা নির্মাণশ্রমিক বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাইজিং গ্রুপের নির্মাণাধীন ২টি ভবনের মধ্যকার সংযোগ সেতু ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বলেন, ধ্বংসস্তূপের মধ্যে কয়েকজন আটকে থাকতে পারেন। সেখানে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান রিজাউল করিম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: