জাতীয়

নিউইয়র্কের উদ্দেশে শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ দেয়ার কথা রয়েছে।

সাধারণ আধিবেশন যোগ দেয়ার পাশাপাশি জাতিসংঘের পরিবেশ সম্পর্কিত সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স আব দ্য আর্থ ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের টেকসই উন্নয়নে আইসিটি পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার। এ অধিবেশনে অংশ নিতে বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ তিন বাহিনীর প্রধানগণ বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এ সফরকারে প্রধানমন্ত্রী অন্যান্য রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে সাধারণ অধিবেশনের উদ্বোধনী সেশনে অংশ নিবেন। যোগ দেবেন রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে দেয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন আয়োজিত সংবর্ধনা ও নৈশভোজে।

সাধারণ অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে শান্তিরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের একটি বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ওই অধিবেশনের কো-চেয়ার থাকবেন তিনি।

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ ও তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা (আইটিইউ) পদক তুলে দেয়া হবে প্রধানমন্ত্রীর হাতে। ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদ ভাষণ দেয়ার কথা রয়েছে।

এছাড়াও চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে ২৭ সেপ্টেম্বর লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের বিষয়ে বিশ্ব নেতাদের এক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ