ঈদকে সামনে রেখে এ বছর প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়ার দাম রাজধানীর জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছে ৪০ থেকে ৪৫ টাকা।
খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২০-২২ টাকা এবং বকরির ১৫-১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের সভাপতি আবু তাহের।
এসময় বৈরি আবহাওয়ার কারণে এ বছর পশুর চামড়ায় বেশি করে লবণ দিতে খুচরা ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।
আবু তাহের বলেন, বিশ্ববাজারে পশুর চামড়ার দাম কম থাকায় গত বছরের সংগ্রহীত পশুর চামড়া এখনো প্রায় ৪০% মজুদ রয়েছে। কর আরোপের কারণে বিশেষ করে চীন ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে চামড়া নেয়া বন্ধ করে দিয়েছে।
এ বছর কোরবানির পশুর চামড়ার দাম গতবছরের চেয়ে কম নির্ধারণ করেছেন ট্যানারি ব্যবসায়ীরা বলেও জানান তিনি।
চামড়া শিল্পে পুরোপুরি ব্যাংক সহায়তা পাওয়া যাচ্ছেনা দাবি করে ট্যানারি ব্যবসায়ীরা এ শিল্পকে বাচাঁতে দ্রুত ব্যাংক ঋণ দিতে সরকারের প্রতি আহবান জানান।