কাল-শুক্রবার পবিত্র ঈদুল আযহা। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগা ময়দানে—একসঙ্গে প্রায় ৮৪ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে এখানে।
নির্বিঘ্নে নামাজ আদায়ের প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার সকাল ৮টায় জাতীয় ঈদগাঁয় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এছাড়াও বায়তুল মোকাররমসহ ঢাকার দুই সিটি করপোরেশনে থাকছে ৩৮৮টি জামাতের ব্যবস্থা।
বরাবরের মত ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ্ ময়দানে। ২ লাখ ৫৮ হাজার বর্গফুট এলাকায় প্রায় ৮৪ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এবার।
নারীদের নামাযের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। ওযুর ব্যবস্থার পাশাপাশি রয়েছে মোবাইল টয়লেটের ব্যবস্থা। রাষ্ট্রপতিসহ মন্ত্রিসভার সদস্য ও কূটনীতিকগণ ঈদের নামাজ আদায় করবেন জাতীয় এ ময়দানে।
ঈদগাঁ ময়াদনকে ঘিরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। স্থাপন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী ক্যাম্প। লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা বলে জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
জাতীয় ঈদগাঁর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ঈদ জামাত যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে এজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও অনুষ্ঠিত হবে ৫টি ঈদের জামাত। আর উত্তর সিটি করপোরশেন এলাকায় তিতুমির কলেজ মাঠ, গুলশান আজাদ মসজিদ ও মিরপুর গুদারাঘাট মাঠসহ ১৬০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।