সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হতাহত হাজিদের মধ্যে বাংলাদেশি আছে কিনা সেবিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে জানিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্।
তিনি বাংলাদেশের সৌদি দূতাবাস খোঁজ-খবর নিতে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে। মিনাতে বাংলাদেশিদের খোঁজ নিতে হটলাইন নাম্বার হচ্ছে: +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ এবং +৯৬৬৫০৯৩৬০০৮২।’
রাষ্ট্রদূত গোলাম মসিহ্ সাংবাদিকদের বলেন, ‘হজে পদদলিত হয়ে নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না তার খোঁজ-খবর নিতে সৌদি দূতাবাসের প্রথম সচিবকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, দূতাবাস থেকে ঘটনাস্থল অনেক দূরে। সেখানকার হাসপাতালগুলোও অনেক দূরে দূরে। হাসপাতালসহ আশপাশের সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ-খবর নেয়া হচ্ছে। বিস্তারিত জানতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকের পাতায় বলেছেন, ‘মিনা হাসপাতালে অবস্থান করা আমাদের এক কর্মকর্তার মতে, মৃতদেহগুলো হাসপাতালে আনা হচ্ছে এবং কর্তৃপক্ষ কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দেয়া মাত্রই আমরা স্বজনদের তা জানাব।