জাতীয়

ঈদের ছুটিতে নিরাপত্তায় থাকবে ১২ হাজার পুলিশ সদস্য

মো. আছাদুজ্জামান মিয়া
মো. আছাদুজ্জামান মিয়া

রাজধানীতে ঈদের ছুটিতে নিরাপত্তায় ১২ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে—জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার ঈদগায়ের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নগরবাসীর সার্বিক নিরাপত্তায় ১০ হাজার পোশাকধারী, ২ হাজার সাদা পোশাকে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার কাজ করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তাই আমাদের প্রথম উদ্যোগ— তাদের নিরাপত্তা দিতেই আমাদের এই পুলিশ মেতায়েন। বাড়তি কোনো হুমকির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

ঈদগাহে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, মনিটরিং ক্যাম্প, সিটিভি স্থাপন করা হয়েছে— কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ