জাতীয়

বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সাধারণ মানুষের কাছে শত্রু: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

এ বছরের পাঁচ জানুয়ারির নির্বাচনের পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা সাধারণ মানুষের কাছে শত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।

এর আগে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সরকারের নানামুখি উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

এ সময় তিনি বলেন, শত বাধা মধ্যদিয়েও সামনে এগিয়ে চলছে বাংলাদেশ।

এ সময় মিনায় হতাহতের ঘটনায়ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এদিকে, সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার "চ্যাম্পিয়ন্স আব দ্য আর্থ" ও টেকসই উন্নয়নের জন্য আইসিটি পুরস্কার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে দেওয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সংবর্ধনা ও নৈশভোজে অংশ নিবেন তিনি। এরই এক ফাঁকে শান্তিরক্ষা বিষয়ক ঊচ্চপর্যায়ের একটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কো-চেয়ারের দায়িত্বও পালন করবেন শেখ হাসিনা। ২৭ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে বিশ্ব নেতাদের এক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ