ধর্মকে ব্যবহার করে যেন কেউ অশুভ ফায়দা লুটতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শুক্রবার সকালে বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।
বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, ত্যাগের মনোভাবকে কর্মে ও চিন্তায় প্রসারিত করতে হবে।
এসময় রাষ্ট্রপতি পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি শুভেচ্ছা বিনিময়ে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ছাড়াও, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, সামরিক-বেসমারিক কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ এসময় রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, সমাজে শান্তি-সৌহার্দের পথ রচনা করতে সংযমের মানসিকতায় সকলকে উজ্জীবিত হতে হবে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ— এ সম্প্রীতির ঐতিহ্যকে ব্যক্তি ও সমাজ জীবনে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।