জাতীয়

আজ বিক্রি হচ্ছে ৩০ সেপ্টেম্বরের ট্রেনের ফিরতি টিকেট

ট্রেন
ট্রেন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ফিরতি টিকেট বিক্রির ২য় দিন শনিবারেও তেমন ভিড় নেই। আজ দেয়া হচ্ছে ৩০ সেপ্টেম্বরের টিকেট।

তবে টিকেট প্রত্যাশীদের ভিড় তেমন একটা নেই। এছাড়া রাজধানী ফিরতে বাংলাদেশ রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশনেও আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসব স্টেশনে আজ দেয়া হচ্ছে ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকেট।

ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশন অনেকটাই ফাঁকা। শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ট্রেন। আর এরই মধ্যে ঈদের দিন বিকেল থেকেই ট্রেনের অগ্রিম ফিরতি টিকেট বিক্রি শুরু হয়। অনায়াসেই মিলছে কাঙ্খিত টিকেট নেই কোনো ভোগান্তি। যারা এখনও পাননি তারাও টিকেট পাওয়ার ব্যাপারে আশাবাদী।

স্টেশন ম্যানেজার সীতাং চট্টোপ্যাধায় জানিয়েছেন, ট্রেন ছাড়ার আগ মূহূর্ত পর্যন্ত যাত্রীরা ৩০ সেপ্টেম্বরের অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন।

এদিকে, রাজধানীর পাশাপাশি ঈদের দ্বিতীয় দিন খুলনা স্টেশন থেকে ফিরতি আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। শনিবার দেয়া হয় ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকেট। সকাল থেকেই স্টেশনে টিকেট প্রত্যাশীদের ভিড় দেখা যায়। তবে অনেকেই প্রথম শ্রেণির ও এসি চেয়ার টিকেট না পাওয়ার অভিযোগ করেন। তবে এ অভিযোগ স্বীকার করেছেন স্টেশন মাস্টার।

এছাড়া বাংলাদেশ রেলওয়ের রাজশাহী, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে ফিরতি আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসব স্টেশনে ২৯ ও ৩০ সেপ্টেম্বরের ফিরতি টিকেট পাওয়া যাচ্ছে সহজেই। নেই কোনো ভিড়, হুড়োহুড়ি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ