জাতীয়

রাজধানীতে বর্জ্য অপসারণে ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী

পরিষ্কারে নেমেছে ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী
পরিষ্কারে নেমেছে ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির বর্জ্য অপসারণে মাঠে নেমেছেন ঢাকা সিটি করপোরেশনের ১৭ হাজার পরিচ্ছন্নতাকর্মী।

আগামী ৩০ ঘণ্টার মধ্যেই রাজধানীর ১৬টি অস্থায়ী পশুর হাটসহ নগরজুড়ে জবাই করা পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। সাড়ে ৩০০ ট্রাকের পাশাপাশি ২ হাজার ভ্যান ব্যস্ত বর্জ্য অপসারণে বলে জানান দুই সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও আনিসুল হক।

রাজধানীজুড়ে ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি। পশুর বর্জ্য অপসারণের সুবিধার্থে দুই সিটি করপোরেশনে নগরবাসীকে নির্ধারিত স্থানে পশু কোরবানির অনুরোধ করা হলেও নিজেদের পছন্দের জায়গাগুলোকে বেছে নিয়েছেন তারা। আর এসব পশুর বর্জ্য সিটি করপোরেশন থেকে বেধে দেয়া সময়ের মধ্যে অপসারণে ব্যস্ত দক্ষিণ সিটি করপোরেশনের ১০ হাজার ও উত্তর সিটি করপোরেশনের ৭ হাজার পরিচ্ছন্ন কর্মী।

রাজধানীর ১৬টি অস্থায়ী হাটসহ জবাইকৃত পশুর রক্ত, নাড়িভুড়ি ও অন্যান্য বর্জ্য অপসারণে ৪৮ ঘণ্টা সময়ের আগেই শেষ করা সম্ভব বলে জানান পরিচ্ছন্ন কর্মীরা।

এবার বর্জ্য অপসারণে ২৫টি ডাম্পার, ৬টি পে- লোডার, ১৩৫টি খোলা ট্রাক, ৩২৫টি কন্টেইনারসহ ২ হাজার ছোট ভ্যান ব্যবহার করছেন পরিচ্ছন্নতাকর্মী।

কোরবানির বর্জ্যের মাধ্যমে যাতে পরিবেশ দূষণ না হয় সেজন্য প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক ওষুধ মিশ্রিত পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়ার ব্যবস্থাও নিয়েছে দুই সিটি করপোরেশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ