জাতীয়

মিনার ঘটনায় এখনো অনিশ্চিত বাংলাদেশি দূতাবাস, নিখোঁজ ৯৮

মিনায়  দুর্ঘটনা
মিনায় দুর্ঘটনা

বাংলাদেশ থেকে যারা হজ করতে গেছেন তাদের মধ্যে বৃহস্পতিবারের দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন সে সম্পর্কে সঠিক কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি জানিয়েছেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের হজ বিষয়ক ফার্স্ট সেক্রেটারি জহিরুল ইসলাম।

পরিবার পরিজন থেকে এখন পর্যন্ত ৯৮ জনের নিখোঁজের তথ্য পাওয়া গেছে।

এদিকে, নিহতদের মধ্যে ৮২ জনের ছবি প্রকাশের উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে বাকিদের ছবিও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তিনি বিবিসি বাংলাকে জানান, সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য না জানানো পর্যন্ত এটা বলা যাচ্ছে না। পুরো মক্কায় এখন প্রচুর যানজট- এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাওয়া খুবই সময়সাপেক্ষ ব্যাপার। তবুও তার মধ্যেই দূতাবাসের কর্মকর্তারা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ঘুরে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।

দূতাবাসের ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে বাংলাদেশি হাজিদের উৎকন্ঠিত আত্মীয়স্বজন যারা তাদের পরিবারের সদস্যদের খোঁজ পাচ্ছেন না তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৯৮ জন 'নিখোঁজে'র একটি তালিকা তৈরি করা হয়েছে। আমাদের মেডিকেল টিম লিডার, যুগ্ম সচিব হজ বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে গিয়েছেন এবং এদের সম্পর্কে খোঁজখবর করছেন।

দুজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এ পর্যন্ত যেসব খবরাখবর বেরিয়েছে সে প্রসঙ্গে জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার একজন হজযাত্রীর ছেলে দূতাবাসকে জানান তার মা ঘটনাস্থলে ছিলেন এবং তিনি মারা গেছেন। কিন্তু সৌদি কর্তৃপক্ষ বা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এ খবর নিশ্চিত করা যায়নি। সৌদি কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে একটা স্পষ্ট চিত্র পেতে এখনও কিছুটা সময় লাগবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ