জাতীয়

আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার তরুণদের, উৎসর্গ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাছ থেকে ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারটি বাংলাদেশের তরুণদের উৎসর্গ করেছেন তিনি। সূত্র: বাসস গতকাল শনিবার সন্ধ্যায় জাতিসংঘের সদরদপ্তরে এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে ওই পুরস্কার তুলে দেন আইটিইউর মহাসচিব হোউলিন ঝাও। পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কাজ করছি, তার তাৎপর্যপূর্ণ স্বীকৃতি এই পুরস্কার।’ গুরুত্বপূর্ণ এই স্বীকৃতির জন্য আইটিইউকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এ পুরস্কার গ্রহণ করে তিনি খুবই সম্মানিত বোধ করছেন। প্রধানমন্ত্রী বলেন, কেউ যাতে পিছিয়ে না পড়ে, সে জন্য দেশের সব নাগরিকের তথ্য-প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে তার সরকার কাজ করছে। জ্ঞানভিত্তিক একটি টেকসই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সব বাধা দূর করতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ