জাতীয়

প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, শেখ হাসিনার

শেখ হাসিনা
শেখ হাসিনা

জাতিসংঘে গৃহিত টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছরের পরবর্তী টেকসই উন্নয়ন বিষয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের সময় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, শুধু স্বপ্ন আর আশার বাণী নয় উন্নত দেশগুলোকে ইতিবাচক মনোভাব নিয়ে উন্নয়নশীল দেশগুলোর পাশে দাড়াতে হবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে এবার বাংলাদেশের মূল লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা বাড়ানো। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা নিয়ে তিন দিনের অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজনৈতিক সদিচ্ছার কারণে বাংলাদেশ এরইমধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি বড় অংশ অর্জন করেছে—এ কথা উল্লেখরে তিনি বলেন, এক্ষেত্রে বিশ্বের অনেকেই আমাদের দেশকে অনুসরণ করতে পারে।

টেকসই উন্নয়নে আন্তর্জাতিক, আর্থিক ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান সৃষ্টি ও ন্যায্য সহযোগিতা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ