জাতীয়

শেখ হাসিনার ৬৯তম জন্মদিন আজ

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন আজ -সোমবার।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের ওপর চালানো হত্যাযজ্ঞ থেকে ভাগ্যচক্রে বেঁচে যাওয়া শেখ হাসিনা তিন দশক ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন এবং তিন দফায় তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দিনভর নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিদেশে গিয়ে সরকারের নামে মিথ্যাচার করে ভুল করছেন বিএনপি নেত্রী।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষ সোমবার সকালে ঢাকা বিশ্বিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে ছাত্রলীগ। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে আসে। মিছিলে দেয়া শ্লোগানে ছাত্রলীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এর আগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ।

দিনটি উদযাপনে দুপুরে আলোচনা সভা করে স্বেচ্ছাসেবক লীগ। এসময় মোহাম্মদ নাসিম বলেন, জঙ্গিবাদ, দারিদ্র বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্যে শেখ হাসিনার সাফল্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যারা দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে তারা ভুল করছেন।

এবার ফিরে যাই শেখ হাসিনার স্মৃতিকথা নিয়ে:

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার লেখাপড়ায় হাতেখড়ি হয় টুঙ্গিপাড়ার পাঠশালায়। এরপর ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

ইডেন কলেজে পড়ার সময় তিনি ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন। শেখ হাসিনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এবং রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক। ছাত্রলীগ নেত্রী হিসাবে আইয়ুববিরোধী আন্দোলন এবং ৬ দফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন শেখ হাসিনা।

বিগত ১৯৬৬ সালে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর কারাবন্দি পিতার আগ্রহে ১৯৬৮ সালে পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় তার। এর কিছুদিন পর শুরু হয় ১১ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান। শেখ হাসিনা ছাত্রলীগ নেত্রী হিসেবে তাতে সক্রিয় অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে তিনি ঢাকায় একটি বাড়িতে গৃহবন্দি হন। সেখানেই ২৭ জুলাই প্রথম সন্তান জয়ের মা হন তিনি। স্বাধীনতার পর ১৯৭২-এ ৯ ডিসেম্বর জন্ম নেয় দ্বিতীয় সন্তান পুতুল। ১৯৭৫ এর ১৫ আগস্টের ভয়াবহ ট্র্যাজেডির মাত্র কিছুদিন আগে ছোটবোন রেহানাসহ শেখ হাসিনা তার স্বামীর কর্মস্থল ইউরোপে যান। ফলে ১৫ আগস্টের ঘাতকদের হাত থেকে বেঁচে যান দুই বোন। কিন্তু শুরু হয় এর দুঃসহ নির্বাসিত জীবন। স্বামী সন্তান এবং রেহানাসহ ভারতে রাজনৈতিক আশ্রয় নিতে হয় তাকে।

১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে দলের সভানেত্রী নির্বাচিত করা হয়। অবশেষে একই বছর ১৭ মে দেশে ফেরেন তিনি। এরপর দীর্ঘ ১৬ বছর দল গোছানোর পাশাপাশি সামরিক জান্তা ও স্বৈরশাসকের বিরুদ্ধে চলে সংগ্রাম। গৃহবন্দি হন কয়েকবার। ১৯৯৬ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৪ এর ২১ আগস্ট বিরোধীদলীয় নেত্রী থাকাকালে তার উপর চলে ভয়ংকর গ্রেনেড হামলা। এছাড়াও বিভিন্ন সময়ে ঘাতকেরা তাকে হত্যার চেষ্টা চালায়।

২০০৭ সালের ১১ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় তাকে একবছর কারাবন্দি করে রাখে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বিশাল জয় নিয়ে তার দল সরকার গঠন করলে আবারও প্র্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। গত বছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনেও তার দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করে। শেখ হাসিনা তৃতীয়বারের মতো হন দেশের প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ