জাতীয়

তাভেল্লাকে গুলি করে হত্যা পরিকল্পিত: কামাল

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

ঢাকায় ইতালীয় নাগরিক সিজার তাভেল্লাকে গুলি করে হত্যার ঘটনা পরিকল্পিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা— এতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই বলেও এ সময় দাবি করেন তিনি।

খুব শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, এ ঘটনার অজুহাতে বাংলাদেশে সফর বাতিল করার কোনো কারণ নেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় ওই ইতালীয়কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

এদিকে এ হত্যার ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করা হয়েছে। আজ সকালে মামলাটি করেন নিহতের সহকর্মী হেলেন ভেন্দার বিক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ