জাতীয়

তাভেল্লার হত্যার ঘটনায় নিন্দা ইইউয়ের

ইইউ
ইইউ

ঢাকায় ইতালীয় নাগরিক সিজার তাভেল্লাকে গুলি করে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।

বাংলাদেশ নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়ের মায়োদুন এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডকে সন্ত্রাসী কমর্কাণ্ড বলে আখ্যায়িত করেছেন।

সেইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

এর আগে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে তাদের নাগরিকদের সতর্ক করে দেয়।

অস্ট্রেলিয়ার হালনাগাদ বার্তায় বলা হয়, বাংলাদেশে জঙ্গিরা অস্ট্রেলিয়ার স্বার্থের ওপর আঘাত হানতে পারে বলে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।

যুক্তরাষ্ট্র তার সতর্ক বার্তায় আন্তর্জাতিক হোটেলসহ বিদেশিরা সমবেত হন এমন স্থানে যাওয়া সীমিত করতে তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে।

যুক্তরাজ্যের বার্তায় বলেছে, সেপ্টেম্বরের শেষ দিকে জঙ্গিরা বাংলাদেশে পশ্চিমা স্বার্থে আঘাত হানতে পারে বলে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ