রাজধানীতে ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা এবং এ নিয়ে সরকার শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার ধানমণ্ডিতে সভানেত্রীর দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে—উল্লেখ করেন তিনি বলেন, বিদেশি হত্যার ঘটনায় দোষীদের খুঁজে বের করতে তৎপরতা অব্যাহত রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগ গণসংবর্ধনা দিবে বলেও জানান মোহাম্মদ নাসিম। এতে যোগ দিতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।
আগামী ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: