যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে অযৌক্তিকভাবে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।
এ সময় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, গণপরিবহনের যে ভাড়া বাড়ানো হয়েছে তা সঠিক নয়। ভাড়া বৃদ্ধির অজুহাতে বাস মালিকরা যাত্রীদের থেকে দ্বিগুণ ভাড়া আদায় করবে।
এছাড়াও যাত্রী প্রতিনিধির সঙ্গে কথা বলে এবং বাস মালিকদের ব্যয় বিশ্লেষণ করে ভাড়া পুননির্ধারণের দাবিও জানানও হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: