জাতীয়

বাস-মিনিবাসে নতুন ভাড়া কার্যকর

বাসে নতুন ভাড়া কার্যকর
বাসে নতুন ভাড়া কার্যকর

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী সিএনজিচালিত বাস ও মিনিবাসের বর্ধিত নতুন ভাড়া-বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

নতুন হার অনুসারে বড় বাসের ভাড়া হবে প্রতি যাত্রীর জন্য কিলোমিটার-প্রতি ১ টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়া কিলোমিটার-প্রতি ১ টাকা ৬০ পয়সা।

সিএনজির মূল্যবৃদ্ধিতে গত ১০ সেপ্টেম্বর সরকার প্রতি যাত্রীর জন্য কিলোমিটার-প্রতি ভাড়া ১০ পয়সা বৃদ্ধির করে। সর্বনিম্ন ভাড়া আগের মতো বড় বাসে ৭ টাকা ও মিনিবাসে ৫ টাকা থাকবে।

সড়ক পরিবহন বিভাগের সচিব এম এ এন সিদ্দিক বলেন, নতুন ভাড়ার তালিকা মালিক সমিতিগুলোতে পাঠানো হয়েছে।

সকালে তালিকা টাঙিয়েই বাস নামাতে হবে— তালিকা অনুযায়ী ভাড়া নেয়া হচ্ছে কি না, তা দেখার জন্য সকাল থেকেই ঢাকায় একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

মালিক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকা মহানগর পর্যন্ত সিএনজিচালিত যেসব বাস-মিনিবাস চলাচল করে সেগুলোর জন্যও নতুন এ ভাড়া প্রযোজ্য হবে। তবে দূরপাল্লার পথের বাসের জন্য নতুন ভাড়া প্রযোজ্য নয়।

পরিবহন মালিকরা বলেন, নতুন ভাড়ার তালিকা প্রতিটি কোম্পানি নিজ উদ্যোগে সংগ্রহ করবে না পৌঁছে দেয়া হবে, তা তারা জানেন না। এই বিষয়ে বিআরটিএ কোনো নির্দেশনাও দেয়নি।

গতকাল থেকে নতুন ভাড়ার তালিকা বাসে টাঙানোর কথা থাকলেও আজও সব বাসে নতুন তালিকা দেখা যায়নি।

বাস-মিনিবাসে নতুন ভাড়ার তালিকা তৈরি করে পরিবহন কমিটি। ঢাকা মহানগরে পরিবহন কমিটির প্রধান পুলিশ কমিশনার। আর যাবতীয় সাচিবিক দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ