জাতীয়

কৃষি পুনর্বাসন-প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগ কবলিত জেলাগুলোর ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এই উদ্যোগের বিষয়টি তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ২৪ জেলার প্রায় ৩ লাখ ২২ হাজার ৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জন্য ৩২ কোটি ৪৮ লাখ ৩১ হাজার টাকার বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে।

ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে নতুন করে চাষাবাদে উৎসাহিত করার কিছু উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়ন বলেও জানান মন্ত্রী।

মতিয়া চৌধুরী বলেন, পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত ১২টি জেলায় গম, ভুট্টা, সরিষা ও আলু চাষের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জেলার ২ লাখ ২২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে মাথাপিছু ১ বিঘা জমির হিসাবে ২০কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকার প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে।

প্রণোদনা কর্মসূচির আওতায় ভিন্ন ১২টি জেলায় গমসহ ভুট্টা, খেসারী, ফেলন ও গ্রীষ্মকালীন মুগ আবাদের উদ্যোগ নেয়া হয়েছে। এসব জেলার ১ লাখ ৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে মাথাপিছু ১ বিঘা জমির হিসাবে ১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকার প্রয়োজনীয় বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আরো বলেন, অতিরিক্ত বরাদ্দ ছাড়াই কৃষি মন্ত্রণালয়ের বাজেটে বরাদ্দ করা অর্থ থেকেই এই কর্মসূচির ব্যয় পরিচালিত হবে।

সারাবিশ্বের মতো বাংলাদেশেও জলবায়ু পরিবর্তনের প্রভাব ভালোভাবেই পরিলক্ষিত হচ্ছে। তারই ফলস্বরূপ এবার বর্ষায় অতিবৃষ্টির কারণে দেশের বেশকিছু জেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত হয় চাষাবাদ। সে লক্ষ্যেই আসন্ন রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ