একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য এম এ হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে তার ছেলেকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজ বাড়ি থেকে এম এ হান্নানকে এবং তার ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বাবা-ছেলে দুই জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তার ছেলেসহ মোট ৮ আসামির বিরুদ্ধে এ পরোয়ানা জারি করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: