মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) হেফাজতে মারা গেছেন।
ওমর সিরাজের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মুজাহিদ বলেন, রিমান্ডে থাকা অবস্থায় বুকে ব্যথা অনুভব করলে বৃহস্পতিবার বিকেলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সোয়া ৭টার দিকে মারা যান তিনি।
পরে রাত পৌনে ১১টার দিকে তার মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রেখে আসে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, র্যাবের নির্যাতনে মারা গেছেন ইউজিসি কর্মকর্তা।
তবে মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকের বক্তব্য এখনো পাওয়া যায়নি।
গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অভিযান চালিয়ে ওমর সিরাজসহ ৩ জনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।