প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক পুরস্কার পাওয়া সমগ্র দেশ ও জাতির গৌরব—সংকীর্ণতা ত্যাগ করে গণসংবর্ধনায় যোগ দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
সম্প্রতি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক পুরস্কার পাওয়া উপলক্ষে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
প্রমাণ ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস বিষয়ে অভিযোগ না তুলতে অভিযোগকারীদের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত সেনগুপ্ত।
ইতালির নাগরিক হত্যা ঘটনার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: