জাতীয়

ঢাকায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে অংশগ্রহণের পর যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ০০২ নং ফ্লাইটটি শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবস্থান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি দুপুর সোয়া ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছায়।

এ সময় মন্ত্রীপরিষদের সদস্যসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা ফুলেল অভ্যর্থনা জানান শেখ হাসিনাকে। সবার সঙ্গে কিছুক্ষণ কুশল বিনিময় করেন তিনি।

বিমানবন্দরে অভ্যর্থনাগ্রহণের পর প্রধানমন্ত্রী গণভবনের উদ্দেশে রওয়ানা হন। এ সময় আগে থেকেই বিমানবন্দরের সম্মুখ ও রাস্তার দুই ধারে অপেক্ষায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীসহ জনতা জাতীয় পতাকা, ফেস্টুন, ব্যানার, পোস্টার নাড়িয়ে এবং ঢাক-ঢোল বাজিয়ে তাকে উষ্ণ সংবর্ধনা জানান।

পরে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে দুপুর ২টার দিকে গণভবনে পৌঁছায়। এ সময় গণভবনেও প্রধানমন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

এর আগে সিলেটের ওসমানী বিমানবন্দরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সাংবাদিকদের বলেন, সিলেটে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সিলেট বিমানবন্দরে অবস্থানকালে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

জাতিসংঘে এবারের অংশগ্রহণে সাফল্য, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ড অর্জনসহ বিভিন্ন বিষয়ে এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের ভাষণ দেন প্রধানমন্ত্রী। এর আগে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ইউনেপ নির্বাহী পরিচালকের কাছ থেকে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

৮ দিনের যুক্তরাষ্ট্র সফরে শেষে দেশে ফেরার পথে বৃহস্পতিবার লন্ডনে একদিনের যাত্রাবিরতি করেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ