মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবারও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ করছে তারা।
ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রমাণস্বরূপ বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে এ কর্মসূচিতে। এছাড়া, আবারও ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে সংগ্রহ করা হচ্ছে গণস্বাক্ষর।
আগামীকাল (রোববার) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের ঘোষণা দিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আর মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন অভিভাবকেরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: