চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ চলতি বছরের ডিসেম্বরে শুরু করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে চট্টগ্রাম নৌবাহিনীর ঈশা খাঁ ঘাটির ট্রেনিং ব্লকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করার জন্য এ টানেল নির্মাণ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। বৈঠকে টানেলের নির্মাণ কাজ বাস্তবায়ন ও এ সম্পর্কিত সমস্যা সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: