ঢাকায় ইতালিয় ও রংপুরে জাপানি নাগরিক নিহতের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দেশ টিভির সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।
দুইটি হত্যাকাণ্ডের রহস্য এক— উল্লেখ করে তিনি বলেন, ইতালি নাগরিক হত্যাকাণ্ডে ঘাতকের ফোনালাপ এখন গোয়েন্দাদের কাছে রয়েছে।
এদিকে, রংপুরে জাপানি নাগরিক নিহতের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। খুব শিগগিরই এ দুই হত্যাকাণ্ডের অপরাধীরা ধরা পড়বে বলেও জানান মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: