আর্ন্তজাতিক তথ্য অধিকার সপ্তাহ-২০১৫ আজ (রোববার) থেকে শুরু হয়েছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।
‘তথ্য নেবো তথ্য দেবো-দেশ গড়ায় অংশ নেবো’ এ শ্লোগানকে সামনে রেখে পালিত হচ্ছে তথ্য অধিকার সপ্তাহ। নেয়া হয়েছে নানা কর্মসূচি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে শোভা যাত্রাটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষে দিনের অন্যান্য কর্মসূচিতে রয়েছে সেমিনার, আলোচনা সভা- সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: