জাতীয়

জারি হচ্ছে মানি লন্ডারিং আইন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

প্রস্তাবিত মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১৫ অধ্যাদেশ আকারে জারির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন আগেই মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন হয়েছে— সংসদ অধিবেশন মুলতবি থাকায় এ মুহূর্তে আইনটি পাস করা সম্ভব হচ্ছে না।

মানি লন্ডারিং কার্যক্রম পর্যালোচনা করতে চলতি মাসের ১১ তারিখ ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ ফর মানি লন্ডারিং’ এর প্রতিনিধি দল বাংলাদেশে আসছে—উল্লেখ করে মোশাররাফ হোসাইন ভূঁইয়া বলেন, এ কারণে জরুরিভাবে মন্ত্রিসভায় অধ্যাদেশ হিসেবে জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া মন্ত্রিসভায় চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন-২০১৫ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ