রংপুরের মাহীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কোনিওর মরদেহ দেশে নিয়ে যাওয়ার জন্য জাপানি প্রতিনিধিদের একটি দল বাংলাদেশে আসছেন।
সোমবার হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি হুমায়ুন কবির সাংবাদিকদের এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, হত্যাকারীদের ধরতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার হত্যার ঘটনায় অজ্ঞাত ৩ জনকে আসামি করে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে।
শনিবার রংপুর শহরের উপকণ্ঠে আলুটারি মহিষওয়ালা মোড়ে হোশি কোনিওকে দুই মোটরসাইকেল আরোহী গুলি করে, হাতের রগ কেটে ও কুপিয়ে হত্যা করে।
নিহত হোসি কোনিও রংপুরে একটি বেসরকারি সংস্থায় কাজ করতে এক বছরের ভিসা নিয়ে চার মাস আগে বাংলাদেশে আসেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: