জাতীয়

'সীমিত সম্পদেই দেশের উন্নয়ন করবো'

 প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে এ দেশের মানুষ কখনোই মাথা নত করবে না—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজেদের সীমিত সম্পদ দিয়েই দেশের উন্নয়ন করবো। সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে—মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিশ্বসভায় বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে— দেশের মানুষের মুখে হাসি ফোটাতে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি। বঙ্গবন্ধুকে হত্যার পর যখন প্রিয় মাতৃভূমির মাটিতে ফিরে আসেন তখন তার কেউ ছিলেন না। বাংলার মানুষই তাকে সাহস জুগিয়েছেন। আজ যত পুরস্কার, যত অর্জন, সব বাংলার মানুষের জন্য। তাই তিনি সব পুরস্কার বাংলার মানুষকে উৎসর্গ করেন।’

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নসাধ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে কাজ করে যাবো— এজন্য যেকোনো ত্যাগ করতে প্রস্তুত আছেন তিনি।

জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পদকে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ নাগরিক সংবর্ধনা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন।

জাতিসংঘের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেন। ২৭ সেপ্টেম্বর ‘চ্যাম্পিয়ন্স অব দি আর্থ’ পুরস্কার গ্রহণ করেন তিনি। এ দুই পুরস্কার লাভ করায় শনিবার আওয়ামী লীগের উদ্যোগে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ