জাতীয়

বিদেশিদের সরকার পর্যাপ্ত নিরাপত্তা দেবে: সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী
সেতুমন্ত্রী

মেট্রোরেলসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পে কর্মরত বিদেশিদের সরকার পর্যাপ্ত নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার নগর ভবনে সম্প্রতি দুই বিদেশি নাগরিক খুন হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে ও মেট্রোরেল প্রকল্পের বিদেশি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় সেতুমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে যেসব বিদেশি নাগরিক কাজ করছেন তাদের নিরাপত্তা দিতে এরইমধ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। অবকাঠামো খাতে কর্মরত সকল বিদেশি কর্মকর্তা সব ধরনের নিরাপত্তা পাবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত প্রায় একুশ কিলোমিটার মেট্রোরেল নির্মাণে অর্থ সহায়তা দেবে জাপানের প্রতিষ্ঠান জাইকা।

এ প্রকল্পের প্রথম ধাপের ৮টি দরপত্রের ছয়টি এরইমধ্যে শেষ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিসেম্বরের মধ্যে বাকি দুইটি দরপত্র আহবান করা হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারি থেকে ভৌতকাঠামোর কাজ শুরু করা যাবে।

এ প্রকল্পের বিভিন্ন বিভাগে ৫২ জন জাপানের নাগরিক কাজ করছেন। এর আগে পদ্মাসেতু প্রকল্পের বিদেশিদের সঙ্গেও বৈঠক করে মন্ত্রী তাদের নিরাপত্তার আশ্বাস দেন।

এছাড়া রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পসহ দেশের বিভিন্ন প্রকল্পে নিয়োজিত বিদেশিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ