কঠিন হলেও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করলে ৭% প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে ২ হাজার ৪৭৪ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ১৫০০ কোটি টাকা ব্যয়ে সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ডাটা সেন্টার প্রকল্প অন্যতম।
পরে জানানো হয়, প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি ব্যয়-জিওবি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৯ কোটি ৫৪ লাখ টাকা। এছাড়া প্রকল্প সাহায্য থেকে ব্যয় করা হবে ১ হাজার ৩৮৫ কোটি ৪১ লাখ টাকা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: