রাজধানীতে বাসের জন্য নির্ধারণ করে দেয়া ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের কথা আবারো জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে তাৎক্ষণিক অভিযানের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন ফি কমাতে অর্থমন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। একাধিকবার অভিযান পরিচালনা করেও বিআরটিএ এর দুর্নীতি ও হয়রানি কমানো সম্ভব হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: