রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার বিষয়ে কথা বলতে বুধবার সফররত জাপানি পুলিশের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছে রংপুর পুলিশের একটি দল।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে জাপানি প্রতিনিধি দলের ৪ সদস্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে দেখা করেন। সেখানে দীর্ঘ সময় বৈঠক শেষে কঠোর নিরাপত্তায় তারা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে সংরক্ষিত মৃতদেহ পর্যবেক্ষণ করেন। পরে পর্যবেক্ষণ শেষে তারা মোটেলে ফিরে যান।
এদিকে, এ হত্যার ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
হত্যা মামলায় গ্রেপ্তার স্থানীয় বিএনপি নেতা রাশেদুন্নবী বিপ্লব এবং হুমায়ুন কবিরের হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানা গেছে।
এর আগে হোশি কোনিও হত্যার ঘটনায় ৬ জনকে আটক করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: