জীব-বৈচিত্র রক্ষায় সচেতনতা বাড়াতে আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সুন্দরবন অভিমুখে লংমার্চ করবেন সিপিবি-বাসদের নেতা-কর্মীরা।
বুধবার সকালে রাজধানীর মুক্তিভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ-সিপিবির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।
সংবাদ সম্মেলনে বক্তারা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের ভারসাম্য রক্ষায় অবিলম্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ অথবা অন্যত্র সরিয়ে নিতে সরকারে প্রতি অনুরোধ জানান।
সুন্দরবন এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরতে বিতর্কের আয়োজন করারও দাবি জানান তারা।
প্রধানমন্ত্রী সুন্দরবনকে বাঁচাতে কার্যকর ব্যবস্থা না নিলে তার পরিবেশ বিষয়ক পুরষ্কারের কোনো মূল্য থাকবে না বলে মন্তব্য করেন সিপিবি-বাসদের নেতারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: