বিদেশে পলাতক বঙ্গবন্ধুর হত্যাকারীদের খুঁজে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে—জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার রাজধানীতে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আলোচনায় তিনি এ কথা বলেন।
এ সময় দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা পদক্ষেপের কথা তুলে ধরে শিক্ষাক্ষেত্রে সরকারের সাফল্যএর কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ এখন রোল মডেল।
সম্প্রতি চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার অর্জনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
সভা শেষে রাজধানীর বিভিন্ন স্কুলের শির্ক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: