জাতীয়

সুষ্ঠু বিচার না হলে শিশু নির্যাতন চলতেই থাকবে

 সুলতানা কামাল
সুলতানা কামাল

অবিলম্বে শিশু নির্যাতনের সব ঘটনা দ্রুত বিচার আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল। সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই শিশু নির্যাতন দিন দিন বেড়েই চলেছে বলে ক্ষোভ প্রকাশ করেন মানবাধিকার সংস্থাগুলো।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনাগুলোর দ্রুত এবং স্বচ্ছ বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এসময় শিশুকে গুলি করার অপরাধে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সুলতানা কামাল।

শিশু নির্যাতন দিন দিন বেড়ে যাওয়ার পাশাপাশি এর ধরণ অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে—উল্লেখ করে আসকের এ নির্বাহী পরিচালক জাতীয় সংসদের একজন আইন প্রণেতা প্রকাশ্য দিবালোকে শিশুকে গুলি করার ঘটনায় তীব্র নিন্দা করেন।

এসময় অবিলম্বে শিশু নির্যাতনের সব ঘটনাকে দ্রুত বিচার আইনের আওতায় আনার দাবি জানিয়ে সুলতানা কামাল আরো বলেন, শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি করতে না পরলে সরকারের অর্জন ব্যর্থ হবে।

পার পাওয়ার সংস্কৃতি বন্ধ করতে পারলেই কেবল শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব বলে এ সময় মন্তব্য করেন মানবধিকারকর্মীরা।

সারাদেশে হরহামেশা ঘটে চলেছে শিশু নির্যাতনের ঘটনা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী-এ বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর এ দুই মাসে ৩৭ জন শিশু বিদ্যালয় ও কর্মস্থলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। এদের মধ্যে মারা গেছে একজন।

গত সপ্তাহে রংপুরের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে চতুর্থ শ্রেণির এক শিশুর গুলিবিদ্ধ হওয়া এবং ক্রিকেটার শাহাদাতের বাড়িতে গৃহকর্মী শিশুর নির্যাতনের ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। সেলিব্রেটির হাতে শিশুর উপর এ ধরণের নির্যাতনের ঘটনায় ধিক্কার জানায় মানবাধিকার সংগঠনগুলো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ