জাতীয়

বিদেশি হত্যায় বিএনপি–জামাত জড়িত : জয়

নির্ভরযোগ্য সূত্রের বরাত

জয
জয

দুই বিদেশি হত্যার সঙ্গে বিএনপি-জামাতের জড়িত থাকার বিষয়ে ‘নির্ভরযোগ্য সূত্রের’ তথ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ফেইসবুকে এক পোস্টে বুধবার রাতে তিনি লিখেছেন, অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশি সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে।

আর সেই ‘নির্ভরযোগ্য সূত্রের’ বিষয়ে জয় লিখেছেন, লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বিএনপি-জামাতকে দায়ী করে বলেছিলেন, তারা এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে এটার পেছনে একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এর মধ্যে তাদের একটা হাত আছে, এতে কোনো সন্দেহ নাই।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালীয় এনজিওকর্মী সিজার তাভেল্লাকে গুলি করে হত্যা করা হয়। আর শনিবার সকালে রংপুরে একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রধানমন্ত্রীর ‘দোষারোপমূলক’ বক্তব্য প্রকৃত ঘটনা থেকে অন্যত্র ‘দৃষ্টি সরানোর চেষ্টা’ করছে বলে অভিযোগ করেন তারা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবারও এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ইতালি ও জাপানি নাগরিকের নৃশংস ও ঘৃণ্য খুনের পরপরই সরকার এর সুষ্ঠু তদন্ত না করে বিরোধী দলকে ঘটনা দুটির সঙ্গে জড়িয়ে অপপ্রচার শুরু করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ