জাতীয়

দেশের মানুষের সেবা করাই বড় কথা: প্রধানমন্ত্রী

প্রতিটি সেতুর পাশে রেলপথ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের মানুষ খাদ্য, চিকিৎসাসেবা, নিরাপত্তাসহ সকল সুবিধা পাচ্ছে কিনা এটাই বড় বিষয় পুরস্কার পাওয়া বড় কথা নয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জে ৩টি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও সিলেটে একটি সেতুসহ ১১টি প্রকল্পের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

গণভবনে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ঢাকা-চট্টগ্রাম স্ট্যান্ডার্ড গেইজ ডাবল লাইন নির্মাণের বিষয়ে প্রস্তুত এনিমেটেড প্রেজেন্টেশনে অংশ নিয়ে দেশের প্রতিটি সেতুর পাশে রেলপথ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডেমো ট্রেন চালু করতেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন।

এর আগে, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস রেলওয়ে নিয়ে এক উপস্থাপনাকালে বিশ্ববিদ্যালয় এলাকায় ডেমু ট্রেন বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ডেমু ট্রেন চালু হলে শিক্ষার্থীদের চলাচল সহজ হবে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্য কাজ করা দেশের উন্নয়নই মূল লক্ষ্য— কী পুরস্কার পেলাম তা বড় নয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি বিদ্যুৎকেন্দ্র, দুটি সেতু, একটি সেতুর নির্মাণ কাজ, মহাসড়ক ও বিশ্ববিদ্যালয় হলসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আশুগঞ্জে যে তিনটি কেন্দ্র উদ্বোধন করা হলো: আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। এসব কেন্দ্র যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ